নওগাঁ জেলার ধামইরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপারের নির্দেশনা ও তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১ ১ টা ৪০ মিনিটে ধামইরহাট থানার একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ধামইরহাট পৌরসভার টিএনটি মোড় এলাকায় মা ফার্নিচারের সামনে পাকা রাস্তার উপর থেকে ৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারপূর্বক একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ বাবু (৩৮)। তিনি মৃত আব্দুল লতিফ ও মৃত শহিদার ছেলে। তার বাড়ি ধামইরহাট পৌরসভার দক্ষিণ চকযদু এলাকায়।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ধামইরহাট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।