1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

কাঠালিয়ায় শিক্ষক, সুশীল সমাজ ও রাজনীতিবিদদের সাথে উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ক এমপি’র মত বিনিময় সভা

মোঃ ফয়সাল আহম্মদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে
কাঠালিয়ায় শিক্ষক, সুশীল সমাজ ও রাজনীতিবিদদের সাথে উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ক এমপি’র মত বিনিময় সভা
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়ায় সুশীল সমাজ, শিক্ষক  প্রতিনিধি ও রাজনীতিবিদদের সাথে এমপি রফিকুল ইসলাম জামালের উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ এপ্রিল সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক সুশীল সমাজ রাজনীতিবিদ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) উপজেলার সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল বলেন, সরকারের পাঁচটি সংস্থা গোপনীয় ভাবে সারা বাংলাদেশের চাঁদাবাজদের তালিকা করছেন। এ মাসের মধ্যে অনেক চাঁদাবাজ গ্রেফতার হবেন। চাঁদাবাজ যে দলের হোক সে গ্রেপ্তার হবে। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। বিএনপিতে এসব লোকের কোনো জায়গা হবে না।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকনের সভাপতিতে অনুষ্ঠিত সবাই বক্তব্য রাখেন, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com