জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার নেতা অধ্যাপক এম বি বাকের। এছাড়াও জামায়াতসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখার সভাপতি জুবায়ের হোসেন সাগরও এতে অংশ নেন।
বক্তারা বলেন, দেশের স্বার্থে জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় তারা রাজপথ ছাড়বেন না এবং দাবি আদায়ে রাজপথেই চূড়ান্ত ফয়সালা করা হবে।
সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।