1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

সাতক্ষীরা সদর হাসপাতালে মানুষের উপচে পড়া ভিড়, চরম দুর্ভোগ

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর হাসপাতাল-এ চিকিৎসা নিতে আসা মানুষের উপচে পড়া ভিড়ের কারণে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সপ্তাহের রবি ও সোমবার হাসপাতালে রোগীর চাপ সবচেয়ে বেশি দেখা যায়।

গত ১২ই এপ্রিল রবিবারও হাসপাতাল প্রাঙ্গণে প্রায় ২০০ থেকে ৩০০ মানুষের সমাগম লক্ষ্য করা গেছে। জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুরা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে চিকিৎসা সেবা নেওয়ার জন্য অপেক্ষা করছেন।

সরেজমিনে দেখা যায়, রোগীরা সিরিয়াল মেনে সারিবদ্ধভাবে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছেন। এতে শিশু ও বৃদ্ধদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এদিকে কিছু অনিয়মের অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, হাসপাতালের কিছু নার্সের পরিচিত ব্যক্তিদের লাইনের আগে সুযোগ দেওয়া হচ্ছে, যা সাধারণ রোগীদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।

চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী জানান, তারা দূর-দূরান্ত থেকে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও দ্রুত সেবা পাচ্ছেন না। তাদের মতে, টিকিট সংখ্যা ও চিকিৎসা সেবা বৃদ্ধি করা হলে এই ভোগান্তি অনেকটাই কমে আসবে।

ভুক্তভোগীরা সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা চান, হাসপাতালে আরও চিকিৎসক নিয়োগ, টিকিট ব্যবস্থা বৃদ্ধি এবং সেবার পরিধি বাড়ানো হোক, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমে আসে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com