1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

মান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ডা. ইকরামুল বারী টিপু

মোঃ সোহানুর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দা উপজেলায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বেলা সাড়ে ১১টায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন নওগাঁ-৪(মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম, মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান (মকে), কুশুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, মান্দা সদর ইউনিয়নের সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, প্রভাষক মুস্তাফিজুর রহমান ফিরোজ, নুরবক্স মন্ডল, হারুনুর রশিদ, মইনুল হক বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, কুশুম্বা ও ভারশোঁ ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে প্রকল্প দুটি গ্রহণ করা হয়েছে।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— ৮নং কুশুম্বা ইউনিয়নের হাড়কিশোর মৌজার গাইডওরা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বিলউথরাইল পর্যন্ত খাল পুনঃখনন, যার ব্যয় ধরা হয়েছে ৫৪ লাখ ১১ হাজার ৪৮০ টাকা;

এবং বাঁকাপুর মৌজার দফাদারের মোড় সংলগ্ন মেইন রোড থেকে বিলউথরাইল পর্যন্ত খাল পুনঃখনন, যার ব্যয় ৫৪ লাখ ৬২ হাজার ৯৭৭ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খাল দুটি ভরাট হয়ে নাব্যতা হারিয়ে ফেলায় বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়াসহ জনজীবনে দুর্ভোগ নেমে আসে। পুনঃখনন কাজ সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com