1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা

শিবচরে বিদেশে পাঠানোর প্রলোভন: দালালের প্রতারণায় নিঃস্ব একাধিক পরিবার

মোঃখান ই আজম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে শাহ আলম কারিকর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি শিবচর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শিবরায়ের কান্দি গ্রামের বাসিন্দা এবং প্রাক্তন পুলিশ সদস্য শাহাবুদ্দিন কারিকরের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহ আলম কারিকর বিদেশে অবস্থান করে বিভিন্ন মাধ্যমে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করে বিদেশে নেওয়ার আশ্বাস দিতেন। সেই প্রলোভনে পড়ে অনেকেই তার কাছে মোটা অঙ্কের টাকা পাঠান। টাকা লেনদেনের জন্য তিনি বিভিন্ন অনলাইন ও ব্যাংকিং মাধ্যম ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে, দেশে অবস্থানরত তার বাবা শাহাবুদ্দিন কারিকর ও বোনজামাইসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধেও এই প্রতারণায় সহযোগিতার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, পরিবারের সহায়তায় একটি চক্রের মাধ্যমে এই প্রতারণা চালানো হচ্ছিল।
ভুক্তভোগীরা জানান, দীর্ঘ সময় পার হলেও বিদেশে যাওয়ার কোনো ব্যবস্থা না হওয়ায় তারা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। এরপর টাকা ফেরত চাইলে শাহ আলম কারিকর ও তার পরিবারের সদস্যরা টালবাহানা শুরু করেন।
ভুক্তভোগীরা তাদের কষ্টার্জিত টাকা ফেরত পাওয়ার পাশাপাশি এমন দালাল চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, ভবিষ্যতে যেন আর কেউ এমন প্রতারণার শিকার না হয়, সে জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com