1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

তারাগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

মোঃ ময়েন উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে
”যুব সমাজকে দক্ষ করে বিদেশ পাঠালে দেশ সমৃদ্ধ হওয়ার পাশা-পাশি সমাজে অপরাধ প্রবনতা কমে আসবে-বিদেশ হতে ক্ষতি গ্রস্ত হয়ে ফিরে আসার চাইতে যাওয়ার আগে তার প্রতিশেধক হিসাবে নিরাপদ অভিবানের তথ্য প্রদান করে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করা সম্ভব ’। আমাদের নিরাপদ উপায়ে বিদেশ যেতে হবে।  যথাযথ প্রশিক্ষন নিয়ে দক্ষ হয়ে বিদেশ গেলে অনিরাপদ অভিবাসন ও মানব পাচারের ঝুকি কমে ও বেশি বেতন পাওয়ার পাশাপাশি আরও অনেক সুবিধা পাওয়া যায়, এমন মন্তব্য করেছেন রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ  মোনাববর হোসেন।
আজ সোমবার (১৩ এপ্রিল ২০২৬) তারাগঞ্জ-এ ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের অধীনে আয়োজিত উপজেলা কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,আমার তারাগঞ্জ উপজেলার জনগণ সহজ সরল হওয়ায় এ এলাকার মানুষ মানব পাচারের অন্যতম ঝুকির মধ্যে রয়েছে।  তাই আমাদের সচেতন হয়ে এলাকায় সচেতনতা বাড়াতে হবে। এছাড়া এলাকার মানুষ  উন্নত জীবনের ও পরিবারের স্বপ্ন পূরণ এবং সকলের মুখে হাসি ফোটাতে নিজের যাবতীয় সহায়-সম্পদ বিক্রি করে বিদেশ যায় কিন্তু অনেকেই নানা কারণে ব্যর্থ হয়ে ফেরত আসে। তাই ব্র্যাকের মত আমাদের সবার উচিত  বিদেশ থেকে ব্যর্থ হয়ে ফিরে আসা এই মানুষদের পাশে থাকা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি তারাগঞ্জ  থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন ‘ এলাকার  দালালচক্রের প্রলোভন এড়াতে আমাদেরকে সচেতন হতে হবে। ইউরোপে যাওয়ার প্রলোভনে পরে কেউ যেন গেইম বা জিম্মি না হয় তা এলাকায় প্রচার করতে হবে। দক্ষ না হয়ে বিদেশ গেলে প্রতারণা শিকার হতে হয়, কম বেতন পাওয়ার মতো বিপদ ঘটবে। দক্ষ হয়ে বিদেশ যাওয়ার জন্য জনগণকে সচেতন করতে হবে।
বিশেষ অতিথি তারাগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  বলেন,এলাকার স্কুল কলেজে সম্ভাব্য বিদেশগামীদের নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনা বৃদ্ধি করতে স্কুল পর্যায়ে আরো বেশি সচেতনতা মূলক কার্যক্রম করতে হবে। সরকারের পাশা-পাশি বিদেশে গিয়ে যারা সর্বশান্ত হয়ে ফিরে এসেছেন তাদেরকে যে এই প্রকল্পের মাধ্যমে ব্র্যাক  সহায়তা  করছে তা আমাদের সবার প্রচার করা উচিত।
কর্মশালায় ব্র্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কার্যক্রম, বিদেশ-ফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণ ও নিরাপদ অভিবাসন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল এমআরএসসি কোঅর্ডিনেটর মোঃ শামসুজ্জামান। আলোচনায় অংশ নিয়ে বক্তব্য প্রদান করেন তারাগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা শাহ্ মোঃ মাহমুদুল হক, উপজেলা আনসার ভিডিপি অফিসার নাহিদা রহমান, দৈনিক জবাবদিহি প্রত্রিকার  প্রতিনিধি  মোঃ ময়েন উদ্দিন,
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার অভিবাসন বিষয়ের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তা,বেসরকারি সংস্থার প্রতিনিধি,সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, প্রবাসবন্ধু ফোরামের সদস্যবৃন্দ,বিদেশ-ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা।
বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারা বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও- ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে এডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com