1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

সাদ্দাম হোসেন সাজ্জাদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। “শুভ নববর্ষ” বার্তায় উদিত সূর্যের প্রথম আলোয় নতুন দিনের প্রত্যাশা আর শুভকামনায় ভরে ওঠে পুরো জেলা।
জেলা পুলিশ, কক্সবাজারের পক্ষ থেকে জানানো হয়—নতুন এই বছরে সবার জীবনে বয়ে আসুক কল্যাণ, সুখ ও সমৃদ্ধি।
আজ ১লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে সারা দেশের মতো কক্সবাজার জেলাতেও দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হওয়া বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লাবণী মুক্ত মঞ্চ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা ও আয়োজনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, কক্সবাজার এবং জেলা প্রশাসক, কক্সবাজার। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সম্মানিত নাগরিক, সাংবাদিক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
উৎসবের রঙে রাঙা এই দিনে ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধনে প্রাণ ফিরে পায় কক্সবাজার শহর।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com