1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

বর্ণিল আয়োজনে পিরোজপুরে বর্ষবরণ, শোভাযাত্রা ও সপ্তাহব্যাপী বৈশাখী মেলা শুরু

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে
১ বৈশাখ ১৪৩৩
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। বর্ণিল সাজে সেজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় শহরের কৃষ্ণচূড়া চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আফতাব উদ্দিন কলেজ মাঠের বৈশাখী মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের নেতৃত্বে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নার্সিং ইনস্টিটিউট, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কলেজ মাঠে জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনার পর জেলা প্রশাসনের আয়োজনে সাত দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন, এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আফতাব উদ্দিন কলেজ মাঠে জেলা প্রশাসনের আয়োজনে সাত দিনব্যাপী বৈশাখী মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com