1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

কলারোয়ায় কবুতর উড়িয়ে ও লাল ফিতা কেটে বর্ণিল বৈশাখী মেলার শুভ উদ্বোধন

মোঃ সাঈদ হাসান সুজন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

ভোরের সূর্যের রাঙা আলোয় নতুন বছরের বার্তা নিয়ে এলো পহেলা বৈশাখ। জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে বাঙালির প্রাণের উৎসবে মেতেছে সীমান্তঘেষা কলারোয়া। উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে বর্ণাঢ্য ‘বৈশাখী মেলা’। প্রাণের টানে আর শেকড়ের সন্ধানে মেলা প্রাঙ্গণে এখন কেবলই মানুষের ঢল।

​মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে শুভ্র কবুতর উড়িয়ে এবং ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন। শান্তির প্রতীক কবুতর যখন নীল আকাশে ডানা মেলছিল, তখন উপস্থিত জনতার করতালিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

“আমাদের এই সংস্কৃতি হাজার বছরের অহংকার। নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক অনাবিল সমৃদ্ধি। ভেদাভেদ ভুলে বাঙালির এই ঐক্যের বন্ধন যেন চিরকাল অটুট থাকে, আজকের দিনে এটাই আমাদের বড় প্রার্থনা।”

​মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, গ্রামীণ ঐতিহ্যের নানা পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মাটির সরা, খেলনা, বাঁশি আর দেশীয় খাবারের গন্ধে ম মৌ করছে চারপাশ। ছোট বড় সব বয়সের মানুষের পদচারণায় কলারোয়া আজ যেন এক উৎসবের নগরী। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে সাধারণ মানুষের চোখে-মুখে ছিল প্রাণের স্পন্দন। এই মেলার মাধ্যমেই যেন বেঁচে থাকে আমাদের হারানো ঐতিহ্য আর সম্প্রীতির জয়গান।

​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com