1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

মাদারীপুরের প্রনবমঠে,বর্ষবরণ ও শ্রীমদ্ভগবত গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সঞ্জয় বাড়ৈ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে
আজ মাদারীপুর শহরের প্রনবমঠে -আন্তর্জাতিক শ্রীমদ্ভগবত গীতা অনুশীলন সংঘ ও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির যৌথ উদ্যোগে,বাংলা নববর্ষ বরন ও শ্রীমদ্ভগবত গীতাপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর ০২ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব জাহান্দার আলী জাহান। সভাপতিত্ব করেন, শ্রী হরিপদ দাস, সভাপতি আন্তর্জাতিক শ্রীমদ্ভগবত গীতা অনুশীলন সংঘ,মাদারীপুর। শুভ উদ্বোধন করেন, স্বামী সত্যপ্রিয়ানন্দ জীবন মহারাজ, অধ্যক্ষ,শ্রীশ্রী প্রনবমঠ মাদারীপুর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড:গৌরাঙ্গ বসু,সভাপতি বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি মাদারীপুর ও যুগ্ম সাধারণ সম্পাদক,  পূজা উজ্জাপন ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি ।  এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী সুনিল কুমার হালদার,উপদেষ্টা আন্তর্জাতিক শ্রীমদ্ভগবত গীতা অনুশীলন সংঘ,মাদারীপুর। অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী প্রদীপ বিশ্বাস, শ্রী হরিসাধন দত্ত,শ্রী নান্টু সরকার, শ্রী বাসুদেব মন্ডল,শ্রী শচীন গাঙ্গুলি, শ্রী নৃপেন বৈদ্য,শ্রী অমলেন্দু বিশ্বাস,শ্রী দুলাল মন্ডল, শ্রী সুনীল পুইস্তা,শ্রী মিন্টু বৈষ্ণব সহ গীতা সংযের সদস্য বৃন্দ। প্রায় ৭৫ জন শিক্ষার্থী এই গীতাপাঠ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। বিচারকের দায়িত্ব পালন করেন শ্রী সঞ্জয় চ্যাটার্জী,
শ্রী স্বপন কুমার বিশ্বাস ও শ্রী সুশান্ত মল্লিক। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে ধর্মীয় আলোচনান্তে সকলকে মহাপ্রসাধ বিতরণ করা হয়। অনুষ্ঠান নিরবিঘ্নে সম্পন্ন হয়।কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com