1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

কেন্দুয়ায় ২ গৃহবধূর আত্মহত্যা

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলাধিন দলপা ইউনিয়নের দৈলা গ্রামে সোমবার (১৩ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে লিলি রাজভর (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ। লিলি দৈলা গ্রামের স্বপন রাজভরের স্ত্রী।তিনি সবার অলক্ষ্যে ঘরের সিলিং ফ্যানের সাথে শাড়ির আঁচল দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তবে কি কারণে আত্মহত্যার করেছেন তা জানা যায়নি। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ লিলি রাজভরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করেছেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ জানান,এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। অপর দিকে কেন্দুয়া পৌরসদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সর নিকটবর্তী এক বাসায় রেহানা আক্তার (৪০) নামে অপর এক গৃহবধূ বিষপাণে আত্মহত্যা করেছেন। রেহানা আক্তার উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা। জানা গেছে সোমবার (১৩ এপ্রিল) বিকালে বিষপান করেন তিনি। পরে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মৃত্যু বরণ করেন রেহানা আক্তার।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com