1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

মাগুরায় ডিসি কাপ বৈশাখী টেনিস টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

নওয়াব আলী
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

 মাগুরায় উৎসবমুখর পরিবেশে ‘ডিসি কাপ বৈশাখী টেনিস টুর্নামেন্ট ১৪৩৩’ বঙ্গাব্দের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৪ এপ্রিল ২০২৬ তারিখে জেলা টেনিস ক্লাব কোর্টে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা টেনিস ক্লাবের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ

​প্রতিযোগিতার চূড়ান্ত খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী এবং রানারআপ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এসময় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যগণ এবং স্থানীয় ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সুস্থ বিনোদন ও শারীরিক গঠনে টেনিসের মতো আভিজাত্যপূর্ণ খেলার প্রসার ঘটাতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা হবে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে তৃণমূল পর্যায়ে খেলাধুলার মানোন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন এবং বিজয়ীদের অভিনন্দন জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com