1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

নেত্রকোনা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর মতো রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা দ্রুত জাতীয়করণের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন মাদ্রাসা শিক্ষকরা। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে নেত্রকোনা শহরের কুড়পাড় এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট’ জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বঞ্চনার অভিযোগ ও শিক্ষকদের ক্ষোভ ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে জেলার ১০টি উপজেলার বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার কয়েকশ শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধনে শিক্ষকরা তাদের দীর্ঘদিনের বঞ্চনার চিত্র তুলে ধরে বলেন, ১৯৮৪ সালে প্রায় ১৮ হাজার ইবতেদায়ি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়া হলেও আজও সেগুলোর ভাগ্যের উন্নয়ন ঘটেনি। বিশেষ করে ২০১৩ সালে সরকার দেশের ২৬ হাজারের বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় একযোগে জাতীয়করণ করলেও, একই স্তরের স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে উপেক্ষা করা হয়েছে। যা চরম বৈষম্যমূলক। আয়োজক সংগঠনের জেলা সভাপতি মো. শামসুল আলমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আবদুল হান্নান। অর্থ সম্পাদক জহিরুল ইসলাম। পূর্বধলা উপজেলা সভাপতি আবদুল হালিম ও কেন্দুয়া উপজেলা সভাপতি নাজমুল হক প্রমুখ। সভাপতির বক্তব্যে মো. শামছুল আলম বলেন সরকারি স্বীকৃতি থাকলেও আমাদের কোনো বেতন-ভাতা নেই, চাকরির নূন্যতম নিশ্চয়তা নেই। পরিবার নিয়ে বেঁচে থাকার তাগিদে অনেক যোগ্য শিক্ষক এই পেশা ছেড়ে দিচ্ছেন। এতে মাদ্রাসা শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ সম্পাদক মো. আবদুল হান্নান ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষা মন্ত্রণালয় জাতীয়করণের ঘোষণা দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। দ্রুত আমাদের এই যৌক্তিক দাবি পূরণ করা না হলে আগামীতে রাজপথে কঠোর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব। মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন এবং তাঁর মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com