1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

ফরিদপুরে হামে আক্রান্ত ২৯৮ জন

তালহা হোসাইন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে
ফরিদপুরে চলতি বছরে হামের সর্বশেষ পরিস্থিতির আপডেট প্রকাশ করেছে সিভিল সার্জন কার্যালয়। বুধবার সকালে ইমেইলের মাধ্যমে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে জেলায় মোট ২৯৮ জন সন্দেহভাজন হাম রো-গী শ*নাক্ত হয়েছেন। এ সময়ের মধ্যে ৪ জনের মৃ–ত্যু হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরবর্তী দিন সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ২০ জন হাম রোগে আক্রান্ত হিসেবে শনা*ক্ত হয়েছেন। তবে এ সময়ে কোনো নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি।
উপজেলা ভিত্তিক তথ্যে দেখা যায়—আলফাডাঙ্গায় ১০ জন, বোয়ালমারীতে ১২ জন, ভাঙ্গায় ৮ জন, চরভদ্রাসনে ৪ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ৭ জন, ফরিদপুর সদরে ১৪ জন এবং সালথায় ৫ জন সন্দেহভাজন রোগী শনা-ক্ত হয়েছেন।
এদিকে, চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। বর্তমানে এই দুই হাসপাতালে মোট ৫৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে ৫ জন রো/গী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com