1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

ছাত্রকে বলাৎকারের মামলায় মসজিদের ইমাম গ্রেপ্তার

Desk report
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মধ্য দিঘলদী গ্রামের নয় বছরের এক শিশু ছাত্রকে বলাৎকারের মামলায় মাইনুল ইসলাম (২৭) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে শুক্রবার (১৭ এপ্রিল) আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

মাইনুল ইসলাম মতলব দক্ষিণ উপজেলার মধ্যম দিঘলদী মাস্টার বাজার এতিমখানা জামে মসজিদের ইমাম। তার গ্রামের বাড়ী বরিশাল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্যম দিঘলদী গ্রামের ৯ বছরের একটি শিশু বেশ কয়েকদিন যাবৎ ওই মসজিদের ইমাম মাইনুল ইসলামের নিকট আরবী পড়তো। গত বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মসজিদের সাথেই এতিমখানায় আরবী পড়তে গেলে শিশুটিতকে ইমাম মাইনুল ইসলাম বলাৎকার করে।

শিশু বাড়ীতে গিয়ে ঘটনাটি তার মাকে জানালে তিনি তার স্বামীকেও অবহিত করেন। শিশুর পিতা শাহজালাল রাজু ঘটনাটি জেনেই উত্তেজিত হয়ে পড়েন এবং ইমামকে গিয়ে জিজ্ঞেস করলে অস্বীকার করলে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

শিশু ছাত্রের বাবা শাহজালাল রাজু বলেন,বিষয়টি নিয়ে এলাকায় ইমামের পক্ষে এবং বিপক্ষে আলোচনা সমালোচনা হওয়ায় নিজের শিশু পুত্রকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যাই। হাসপাতালে বলাৎকারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার(১৬ এপ্রিল) রাতে ইমামকে আসামী করে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করি। পরে বৃহস্পতিবার রাতেই থানার এস আই আউয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে ইমাম মাইনুল ইসলামকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় ইমামের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com