1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

মহিপুরে ভুয়া ডাক্তারের অশ্লীল ছবি ভাইরাল,স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ

জাহিদুল ইসলাম মামুন
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
অভিযোগ রয়েছে, হারুন নিজেকে দীর্ঘদিন ধরে ডাক্তার পরিচয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। একাধিক বিয়ে এবং বিভিন্ন নারীর সাথে তার আপত্তিকর সম্পর্কের বিষয়টিও সামনে এসেছে বলে দাবি করছেন স্থানীয়রা। ভাইরাল হওয়া ছবিগুলো নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
‎এর আগেও এমবিবিএস বা বিডিএস ডিগ্রী না করে নামের আগে ডাক্তার ও চোখের চিকিৎসা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
‎স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, আমরা আগে থেকেই সন্দেহ করতাম। সে ডাক্তার না হয়েও মানুষকে ভুল বুঝিয়ে চিকিৎসা দিতো। এখন এসব ঘটনা সামনে আসায় আমরা হতবাক।
‎আরেক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে জানান, তার কাছে চিকিৎসা নিয়ে আমরা প্রতারিত হয়েছি। টাকা নিয়েছে, কিন্তু কোনো সঠিক চিকিৎসা দেয়নি। এখন তার আসল চেহারা বের হয়ে আসছে।
‎ হারুন এর আগেও ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ার অপরাধে কারাভোগ করেছেন। তবে জেল থেকে বের হয়ে আবারও একই কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
‎এছাড়াও তার ভাইয়ের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠেছে। তিনিও ডাক্তার না হয়ে মহিপুরে চোখের ও কলাপাড়ায় দাতের চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে মহিপুর ও কলাপাড়া  এলাকায় সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
‎এ বিষয়ে পটুয়াখালী জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বলেন, আমরা তার বিষয়ে খোঁজখবর নিচ্ছি। খুব শীঘ্রই মোবাইল কোর্ট পরিচালনা করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা আর না ঘটে
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com