1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

১৭ই এপ্রিল পীরগঞ্জে গনহত্যা দিবস অনুষ্ঠিত

নওশাদ আলী
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৭ এপ্রিল ‘পীরগঞ্জ গণহত্যা দিবস’ পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হওয়া বীর সন্তানদের স্মরণে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বড় কোনো আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও শুক্রবার সন্ধ্যায় সাংস্কৃতিক সংগঠন ‘কালচারাল সোসাইটি অফ পীরগঞ্জ’-এর উদ্যোগে ভাতারমারী তেতুলতলায় “অমর আলো” শহীদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। মোমবাতির আলোয় শহীদদের ত্যাগের স্মৃতি স্মরণ করেন সংস্কৃতিকর্মীরা।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৭ এপ্রিল পীরগঞ্জে প্রথম হামলা চালায় পাকবাহিনী। সেদিন সুজাউদ্দীন আহাম্মদ, অধ্যাপক গোলাম মোস্তফা, মোজাফ্ফর হোসেন, আবদুল জব্বার, আতিউর রহমান, সুনীল কুমার শীল ও বীরেন্দ্রনাথ শীলকে ধরে নিয়ে ভাতারমারী আখের খামারের পাশে নৃশংসভাবে হত্যা করা হয়।
২০১৫ সালে প্রথম ‘পীরগঞ্জ প্রেসক্লাব’ দিবসটি পালন শুরু করে। এরপর গত কয়েক বছর ধরে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে কর্মসূচি পালিত হয়ে আসছিল। তবে এ বছর বড় কোনো কর্মসূচি চোখে না পড়ায় স্থানীয়দের মাঝে কিছুটা আক্ষেপ দেখা গেছে। তবুও সাংস্কৃতিক সংগঠনের বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে দিনটি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com