1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

কিশোরগঞ্জের বাজিতপুরে নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলের(প্রাক্তন টাউন হাইস্কুল) এডহক কমিটি গঠন

নূর মোহাম্মদ
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার স্বনামধন্য ও  ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলের (সাবেক টাউন হাইস্কুল) চার সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয়ের সার্বিক প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

গঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাজিতপুর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক তফাজ্জল হোসেন বাদল। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিপদ দাস, যিনি বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।এছাড়া সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন প্রলয় কুমার চক্রবর্তী এবং অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সবুজ মিয়া।

সংশ্লিষ্টরা মনে করছেন, অভিজ্ঞ ও দায়িত্বশীল ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এ কমিটি বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনবে।

গত ৯ এপ্রিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এসআরও নং-৭৩ আইন/২০২৪-এর (৬৪) ধারা অনুযায়ী উল্লিখিত সদস্যদের সমন্বয়ে নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলের এডহক কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে।

স্থানীয় শিক্ষানুরাগী মহল এ কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এডহক কমিটির সক্রিয় ও দক্ষ নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ, শৃঙ্খলা এবং সহশিক্ষা কার্যক্রম আরও উন্নত হবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করে বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করা সম্ভব হবে বলে তারা মনে করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com