1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ সুন্দর রাখতে রসিক প্রশাসকের বৈঠক

যিশাই মুরমু হীরা
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ পরিচ্ছন্ন, সুন্দর ও রোগীবান্ধব করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) প্রশাসক এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন হাসপাতালের সামগ্রিক পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন। উক্ত মতবিনিময় সভায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, কলেজের অধ্যক্ষ এবং হাসপাতালের বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় হাসপাতালের অভ্যন্তরে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ রোগীদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানে পরিবেশগত উৎকর্ষ সাধনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। রসিক প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, রংপুর মেডিকেল কলেজ উত্তরবঙ্গের একটি প্রধান চিকিৎসা কেন্দ্র, তাই এখানকার পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি হাসপাতালের সৌন্দর্য বর্ধন এবং ময়লা-আবর্জনা অপসারণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অন্যদিকে, হাসপাতালের পরিচালক ও অধ্যক্ষ মহোদয় রসিক প্রশাসকের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং একটি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস উপহার দিতে চিকিৎসকদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভায় বক্তারা মনে করেন, সম্মিলিত প্রচেষ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে একটি মডেল স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com