1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

শ্মশানে নবজাতক শিশু

মোঃ কায়সার হামিদ শামীম 
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে
রাঙামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নে শ্মশানের পাশে পড়ে থাকা অবস্থায় সদ্য একটি নবজাতক কন্যা শিশু সন্তানকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডের ছাগল খাইয়া নামক শশ্মানের পাশে পাওয়া গেছে রক্ত মাখা অবস্থায় এই নবজাতক শিশুটি। স্থানীয়  একজন মহিলা শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে দেখতে পান। পরে তিনি নিজেই নবজাতক শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঙ্গালহালিয়া ইউপি সদস্য শিমুল দে। তিনি বলেন, বর্তমানে শিশুটি স্থানীয় বাসিন্দা প্রমোদ দে ও সন্ধা রাণীর কাছে রয়েছে। তারা শিশুটির পরিচর্যা দেখভাল করছে। তবে তিনি বলেন, ঘটনাটি আসলে দুঃখজনক। এইভাবে একটি নবজাতক শিশু শ্মশানের পাশে পড়েছিল। তার বিপদ হতে পারতো। তবে সৃষ্টিকর্তার কৃপায় নবজাতক শিশুটি উদ্ধার করা হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে চন্দ্রঘোনা থানার ওসি মোঃ শাকের আহমেদ জানান, এখনো পর্যন্ত নবজাতক শিশুটির মা বাবার কোন খোঁজ পাওয়া যায়নি। শিশুটি বর্তমানে যারা উদ্ধার করেছে তাদের হেফাজতে রয়েছে। বিষয়টি রাজস্থলী ইউএনও মহোদয়কে অবগত করা হয়েছে। এছাড়া শিশুটির মা বাবার খোঁজ নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com