1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

নেত্রকোনায় ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন উদ্ভাবনী বাংলাদেশ গঠনের লক্ষ্যে

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে নেত্রকোনা উদ্ভাবন নির্ভর ও টেকসই বাংলাদেশ গঠনের প্রত্যয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২৬। নতুন প্রজন্মকে বিজ্ঞানমুখী ও সৃজনশীল করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজিত এই মেলাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। ১৮ এপ্রিল শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে স্থানীয় দত্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোনার জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে নতুন প্রজন্মকে অবশ্যই বিজ্ঞান শিক্ষায় এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা বিশ্বমঞ্চে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।” এসময় তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান, সাংস্কৃতিক ও ল্যাঙ্গুয়েজ ক্লাবসহ অন্তত চারটি ক্লাব গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। শিক্ষক মো. হাদিস মিয়া আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, নেত্রকোনা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ , নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম এবং দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক ভজন দাস, সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরী আলিম,কবি ও সাংবাদিক সৈয়দ সময়, সাংবাদিক এ.বি. চৌধুরী নাদিমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। আয়োজকরা জানান, এবারের মেলায় নেত্রকোনা সদর, দুর্গাপুর, খালিয়াজুড়ীসহ বিভিন্ন উপজেলার বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞান ক্লাব ও অপেশাদার উদ্ভাবক সংগঠন অংশগ্রহণ করেছে। মেলায় শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প, পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর প্রদর্শনী এবং সৃজনশীল কাজগুলো দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তিন দিনব্যাপী এই মেলা চলবে আগামী ১৮, ১৯ ও ২০ এপ্রিল, ২০২৬।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com