1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

বড়াইগ্রামে নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

মোঃ নয়ন ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে
নাটোরের বড়াইগ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের তারানগর এলাকায় নির্মাণাধীন ড্রিমল্যান্ড পার্কের পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধ হলেন তারানগর গ্রামের বাসিন্দা আলহাজ আফর (পূর্ণ নাম জানা যায়নি)। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত ছিলেন এবং সম্প্রতি কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। ঠিকমতো কথাও বলতে পারতেন না।
পরিবারের সদস্যরা জানান, গত শনিবার (১৮ এপ্রিল) সকালে কাউকে কিছু না বলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর বাড়িতে ফিরে না আসায় আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে স্থানীয়ভাবে নিখোঁজ সংক্রান্ত ঘোষণা প্রচার করা হয়।
রোববার সকালে বড়াইগ্রাম ইউনিয়নের তারানগর এলাকায় নির্মাণাধীন ড্রিমল্যান্ড পার্কের পাশে জাহাঙ্গীরের পুকুরের পানিতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com