1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

কালিগঞ্জের বিষ্ণুপুর মুকুন্দ মধুসূদন পুরে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

শ্যামল কুমার মন্ডল, কালীগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর এলাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ কার্পেটিং সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন এ সড়কটি জলিল গাজীর বাড়ি থেকে বন্দকাটি মোঃ আমিন মডেলের বাড়ি পর্যন্ত বিস্তৃত, যা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর প্রত্যাশা ও দাবি হিসেবে আলোচনায় ছিল। সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “এ সড়ক নির্মাণের মাধ্যমে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে, কৃষকরা দ্রুত তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারবেন এবং স্বাস্থ্যসেবায় পৌঁছানোও হবে আরও সহজ। ফলে সামগ্রিকভাবে এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শেখ মহিউদ্দিন, জামায়াতে ইসলামী বিষ্ণুপুর চৌমুহনী বাজার শাখার সভাপতি, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মিন্টু সম্রাট এবং সাংগঠনিক সম্পাদক খলিল মোড়লসহ এলাকার বিশিষ্টজন ও সাধারণ জনগণ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক নির্মাণ কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ঠিকাদার মোঃ আব্দুল হাকিম এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোঃ আসাদুল ইসলাম। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টরা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন।
এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যে, দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে তারা একটি আধুনিক, টেকসই ও নিরাপদ সড়ক সুবিধা উপভোগ করতে পারবেন। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা গ্রহণ, কৃষি উৎপাদন পরিবহন এবং ব্যবসা- বাণিজ্যের প্রসারে ইতিবাচক প্রভাব পড়বে এবং সামগ্রিকভাবে এলাকার জীবনমান উন্নত হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com