1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

নাজিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙ্গা তদন্ত কেন্দ্রের সামনে স্থাপিত পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার গামারীতলা গ্রামের মোঃ রইছ উদ্দিন মন্ডলের ছেলে মোঃ আরিফ উদ্দিন মন্ডল (৩০)। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনা এবং নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় মাটিভাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এস.এম. আলমগীর কবীরের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) এস.এম. সালেহীনের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহভাজন হিসেবে আরিফ উদ্দিন মন্ডলকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই এস.এম. সালেহীন বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে আমরা চেকপোস্টে সতর্ক অবস্থানে ছিলাম। সন্দেহজনক চলাফেরার কারণে তাকে থামিয়ে তল্লাশি করা হলে ইয়াবা উদ্ধার করা হয়। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।”
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম বলেন,
“মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। থানার প্রতিটি এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নাজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com