1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস এম এ রউফ,কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে
কয়রা উপজেলার ৭নং দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গনি খোকনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদানকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান। রবিবার (১৯ এপ্রিল)  বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গনি খোকন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, সম্প্রতি বিভিন্ন পত্র পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে তাকে হয়রানি করার পাশাপাশি সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। তিনি জানান, ঐ ইউনিয়নের নির্বাচিত ৩ বারের ইউপি সদস্য। ইউপি চেয়ারম্যান অপসারিত হলে ওসমান গনি খোকন ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যদের সুপারিশ কৃত রেজুলেশনের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেন। ইউপি সদস্যদের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের প্রস্তাবের মাধ্যমে খুলনার জেলা প্রশাসক তাকে দায়িত্ব প্রদান করেন। দায়িত্ব গ্রহন করার পর থেকে একটি মহল তার জনপ্রিয়তা দেখে নানা ষড়যন্ত্রে মেতে উঠে। তারাই ধারাবাহিকতায় মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ঐ মহলটি সংবাদ পরিবেশন সহ বিভিন্ন অভিযোগ করে হয়রানী করছে। তিনি দির্ঘদিন যাবত
দক্ষিণ বেদকাশি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান সার্চ কমিটির সদস্য।
তার পরিষদের দুই একজন ইউপি সদস্য সহ রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে হয়রানি করার জন্য এমন মিথ্যা অভিযোগ করছে বলে তিনি মনে করেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ইতিপুর্বে ঐ মহলটি তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দায়ের করে। সংশ্লিষ্ট দপ্তর তদন্ত করে মিথ্যা প্রমানিত হয়। সম্প্রতি একটি রাজনৈতিক দলের নেতা পরিচয়ে তার বিরুদ্ধে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। ডায়েরিতে যে সকল অভিযোগ করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। তিনি এমন ধরনের কাজের সহিত জড়িত নেই। প্রকৃত ঘটনাটি হলো যে, ঐ ব্যাক্তি একটি জায়গা হতে বালু উত্তোলন করছিল। আমি তাতে বাঁধা দেওয়ায় সেই থেকে সে বিভিন্ন ষড়যন্ত্র করে চলেছে। এ ছাড়া তিনি অনেকের কাছ থেকে অর্থ আদায়, জোর পুর্বক মৎস্য ঘের দখলে রাখার বিষয়টি নিয়ে আমি চেয়ারম্যান হিসাবে প্রতিবাদ করলে সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক জিডি করে ভাবমুর্তি ক্ষুন্ন করছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ধরনের অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com