1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

জামালপুরে জামিন নিতে এসে পৌর আওয়ামী লীগের সভাপতিসহ আ’লীগের ১০ নেতাকর্মী কারাগারে

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পৌর আওয়ামী লীগের সভাপতিসহ আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রবিবার (১৯ এপ্রিল) দুপুরের বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিন নিতে গিলে আদালত জামিন নামঞ্জুর করে মাদারগঞ্জ আমলী আদালতের বিচারক রোমানা আক্তার এ নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামীরা হলেন, মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম, শহর যুবলীগের সদস্য মামুনুর রশিদ, ৩নং গুনারিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন, সাবেক সাধারন সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল ও অন্যান্য কর্মীরা হলেন আলী আজম, রতন, মির্জা তওহীদ, মামুন এবং মানিক।
এ বিষয়ে সিজেএম কোর্ট জামালপুরের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল হোসেনকে ফোন করা হলে তিনি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মিটিং এ থাকায় এসআই (নিরস্ত্র) মো: গোলজার আলমের সাথে যোগাযোগ করতে বলেন।
পরে এসআই মো: গোলজার আলম বলেন, আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও অন্যান্য মামলা থাকাই তারা আজ আদালতে আত্মসমর্পন করে জামিন নিতে এসেছিলো। বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদের কারাগারে পাঠানো হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com