1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

খুলনা বিএনএসবি হাসপাতাল ( চক্ষু হাসপাতাল) ট্রাস্টি বোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

মিহির রঞ্জন বিশ্বাস, স্টাফ রিপোর্টার খুলনা ঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

খুলনা বিএনএসবি হাসপাতাল ( চক্ষু হাসপাতাল ) এর ট্রাস্টিবোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে  থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।  এলাকাবাসীর পক্ষ থেকে ১৯ এপ্রিল বেলা ১১ টায় বাদামতলা চক্ষু হাসপাতালের সামনে খুলনা যশোর মহাসড়কে দুই ধারে  মানববন্ধন কর্মসূচি পালিত হয়। খুলনা মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি মীর কায়সেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন সাবেক মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, সংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, যোগীপোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আলমগীর হোসেন  কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইকবাল হোসেন মিজান, আটরা গিলেতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আব্দুস সালাম, বিএনপি নেতা সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড  মোঃ আনোয়ার হোসেন, মোঃ নাসির উদ্দিন , খানজাহানআলী থানা ছাত্রদলের  আহ্বায়ক  বিপ্লব হোসেন, সদস্য সচিব সিয়াম হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ বিল্লাল হোসেন, মোঃ মাসুম বিল্লাহ, থানা যুবদল মোল্লা সোহরাব হোসেন, মোল্লা সোলায়মান, মেহেদী হাসান বাপ্পী, ফয়সাল কবির বাবু, এনামুল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ পলাশ, রনি কাজী, রফিকুল ইসলাম সুজা,হাবিবুর রহমান, আবিদ হোসেন শেখ জিয়াউর রহমান প্রমুখ। বর্তমানে হাসপাতাল সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সাবেক ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলামকে আপাতত প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য  ও পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত দায়িত্বে রাখা হয়েছে। হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় সংসদ সদস্য (খুলনা – ৫ ) মোহাম্মদ আলী আসগার লবীর নির্দেশনায় মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, মীর কায়সেদ আলী এবং খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানকে  হাসপাতালের সার্বিক পরিচালনার জন্য দায়িত্ব প্রদান করা হয় । এরই ফলশ্রুতিতে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন “আগামী ২২ তারিখের মধ্যে দুই পক্ষের মধ্যে সুষ্ঠু সমাধান না হলে ফুলবাড়ী গেট থেকে ফুলতলা পর্যন্ত অচল করে দেয়া হবে”।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com