1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

ফরিদপুরে হা’ফ ভাড়া চালুর দা*বিতে বাস মালিক সমিতির কাছে স্মা*র*কলিপি দিলো শিক্ষার্থীরা!

মোঃ শওকত আলী
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীদের জন্য বাসে “স্টুডেন্ট পাস” বা হাফ ভাড়া কার্যকরের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদল।
রবিবার (১৯ এপ্রিল ২০২৬) ফরিদপুর মিনিবাস মালিক সমিতি ও জেলা বাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন বিপুল সংখ্যক শিক্ষার্থী শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে শহরে যাতায়াত করে থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে পরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়ায় সাধারণ শিক্ষার্থীদের জন্য নিয়মিত যাতায়াত ব্যয় বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে, যা তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
এমতাবস্থায়, জেলার সকল রুটে চলাচলকারী বাসে শিক্ষার্থীদের জন্য “স্টুডেন্ট পাস” বা হাফ ভাড়া কার্যকর করা সময়োপযোগী ও মানবিক সিদ্ধান্ত হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এতে শিক্ষার্থীরা আর্থিকভাবে উপকৃত হবে এবং নির্বিঘ্নে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলেও আশা প্রকাশ করা হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে দ্রুত হাফ ভাড়া কার্যকরের জন্য বাস মালিক সমিতির সদয় দৃষ্টি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপিটি প্রদান করেন সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com