1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

ধামইরহাটে পুলিশের অভিযানে মাদকসহ ৭ জন কে গ্রেফতার

ছাইদুল ইসলাম  
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

২০এপ্রিল,সোমবার, নওগাঁর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ধামইরহাট থানা অফিসার ইনচার্জ ও পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও এসকাফ (Eskuf) সিরাপসহ মোট ০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পৃথক তিনটি অভিযান ও ওয়ারেন্ট মূলে এই আসামিদের গ্রেফতার করে পুলিশ।। অভিযান ১, ১৭ পিস ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার; ১৮ই এপ্রিল রাত ২৩:১০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানাধীন ০৬ নং জাহানপুর ইউপির সাহাপুর (ফকিরপাড়া) এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় মোঃ ফিরোজ হোসেনের বসতবাড়ির দক্ষিণ পাশ থেকে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন: ১. মোঃ ফারুক হোসেন (৩৮), পিতা- মোঃ আনোয়ার হোসেন, গ্রাম- সাহাপুর (চেয়ারম্যানপাড়া)। ২. মোঃ মামুন হোসেন (২৫), পিতা- মোঃ আমজাদ হোসেন, গ্রাম- পূর্ব চকপ্রসাদ।। অভিযান ২: পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল এসকাফ (Eskuf) উদ্ধার ১৯ই এপ্রিল বেলা ১৫:০০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাহানপুর ইউনিয়নের মায়াকানন নার্সারীর সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল নিষিদ্ধ এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়।। অভিযান ৩: মাদক সেবনের অপরাধে ৪ জন গ্রেফতার ১৯ই এপ্রিল রাত ০১:৪০ ঘটিকার দিকে ধামইরহাট পৌরসভার চকময়রাম বাজার এলাকায় অভিযান চালানো হয়। জনৈক মোঃ আবুল কালাম আজাদের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে গাঁজা সেবনরত অবস্থায় ৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদকসেবীরা হলেন: ১. মোঃ আশিকুর রহমান (১৯), জেলা- নাটোর সদর। ২. মোঃ আল আমিন (২৫), গ্রাম- চকময়রাম। ৩. মোঃ ফিরোজ খাননুন ওরফে পলাশ (৩২), গ্রাম- হাটনগর। ৪. মোঃ আল আমিন (২৫), পিতা- মোঃ গোলাম মোস্তফা, গ্রাম- হাটনগর। এছাড়াও একই সময়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জিআর/সিআর মামলার গ্রেফতারি পরোয়ানা মূলে আরও ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ধামইরহাট থানা সূত্রে জানানো হয়েছে, ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে এমনটায় ধামইরহাট থানা পুলিশ জানিয়েছেন।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com