1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী

মোঃ রেজাউল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলায় ২০২৬ সালের এসএসসি,দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা  আজ (২১ এপ্রিল) মঙ্গলবার সকাল দশটায় শুরু হয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস সমন্বয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

জেলায় এবারে মোট ৫৬ টি পরীক্ষা কেন্দ্রে ২৭ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৩৫ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ১৮ হাজার ৬৭৬ জন,   ১১টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ৬ হাজার ৭১২ জন এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) এর জন্য ১০টি কেন্দ্রে ১হাজার ৯৫৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণের জন্য নির্ধারিত।

জেলার ৯টি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারগণ পরীক্ষা কেন্দ্রসমূহের সার্বক্ষণিক সুপারভাইজিং অফিসার এবং কেন্দ্র কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরিচালনার জন্য

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: নাজির হোসেন কেন্দ্র সচিব ও উপজেলা নির্বাহী অফিসারবৃন্দের হোয়াটসঅ্যাপ  গ্রুপের মাধ্যমে যোগাযোগ রাখছেন। এছাড়াও তিনি ২৫টি কেন্দ্রের ভিজিলেন্স টিমের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা ১১টি কেন্দ্রের ভিজিলেন্স টিমের আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জাকির হোসেন ২০টি কেন্দ্রের  আহবায়কের দায়িত্ব পালন করছেন।

পরীক্ষা কেন্দ্রসমূহে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও নিয়ন্ত্রিত রাখার জন্য পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের ২০০গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে।

প্রতিটি কেন্দ্রে কমপক্ষে একজন নারী পুলিশসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যদের পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা পূর্বে মোতায়েনসহ পুরো বিষয়টি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ সমন্বয় করছেন।

কুড়িগ্রামের জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম জানান, জেলার সকল পরীক্ষাকেন্দ্র পরীক্ষা গ্রহণের জন্য যথাযথভাবে প্রস্তুত করা হয়েছে। জেলা শিক্ষা অফিস জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় সার্বক্ষণিক তদারকি করছে যা শেষ বিষয়ের পরীক্ষা পর্যন্ত অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com