1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা

রায়গঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ কর্মসূচির সূচনা ঘোষণা করেন।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী। উদ্বোধনের পর হাসপাতাল চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।
হাসপাতাল চত্বরে  র‍্যালি শেষে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেখ মো. রকিবুলের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ফ ম ওবায়দুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আব্দুল খালেক পাটোয়ারী পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম আজাদ, উপজেলা যুবদল ও রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা এবং ধানগড়া মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাজেদুল আলম।
অনুষ্ঠানে আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিউল ইসলাম পুষ্টি বিষয়ক একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com