1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ ‎পেকুয়ায় মাদক বিক্রির আখড়ায় ইউপি চেয়ারম্যান ও পুলিশের যৌথ অভিযান দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান

চাঁদপুর শহরের শপথ চত্বরে পানির ফিল্টার স্থাপন

মো আতিক হাসান চাঁদপুর সদর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে
‘এক শহর এক স্বপ্ন’ এই স্লোগানকে সামনে রেখে মোশারফ ফাউন্ডেশনের ধারাবাহিক সামাজিক ও মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে উদ্যোগে চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র শপথ চত্বর এলাকায় (পুলিশ বক্সের সামনে) একটি আধুনিক ও পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। ২৪ এপ্রিল শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে এর উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন।
এসময় তিনি বলেন, চাঁদপুর শহরের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ স্থান হলো এই শপথ চত্বরে এলাকা। এখানে প্রতিদিন বিভিন্ন যানবাহনের চালক, শ্রমিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রেল স্টেশনে যাত্রীসহ নানান পেশার পথচারীদের সমাগম ঘটে। এই গরমে তারা তৃষ্ণার্ত হলে বিশুদ্ধ খাবার পানির প্রয়োজন দেখা দেয়।‌ তখন সবার পক্ষে ২০ টাকায় এক বোতল পানি কিনে খাওয়া সম্ভব হয় না। বিষয়টি উপলব্ধি করতে পেরে আমি এই জনগুরুত্বপূর্ণ স্থানে একটি ইলেকট্রিক পানির ফিল্টার স্থাপন করেছি। পর্যায়ক্রমে চাঁদপুরের সবগুলো জনবহুল ও জনগুরুত্বপূর্ণ স্থানে এরকম পানির ফিল্টার স্থাপন করা হবে।
চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস এবং মোশারফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসাইন আরো বলেন, একজন মানুষ হিসেবে সামাজিক ও মানবিক দায়বোধ থেকে আমি এই কাজগুলো করছি। আমি মনে করি আমাদের সমাজে যারা বিত্তবান আছেন, তারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এই ধরনের সামাজিক ও মানবিক কাজে এগিয়ে আসা উচিত। এতে করে ভবিষ্যতে যারা জনপ্রতিনিধি হবেন, তারাও সত্যিকার ভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে। আমার একটাই স্বপ্ন, সবাই মিলে একটি সুন্দর চাঁদপুর বিনির্মাণ করা।এ সময় দলীয় নেতাকর্মী ও সূধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com