1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

ভাঙ্গুড়ায় অবৈধভাবে পুকুর সংস্কারের নামে ভেকু দিয়ে মাটি বিক্রয় জন সাধারণের চলাচলে বিঘ্ন

মো: আরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
পাবনার ভাঙ্গুড়ায় পুকুর সংস্কারের নামে স্কেভেটর  দিয়ে মাটি কেটে কুতুব (কুত্তা) গাড়ি যোগে  বিভিন্ন জায়গায় বিক্রয় করছে  আব্দুল গনি নামের এক মাটি ব্যবসায়ী। গত এক সপ্তাহ ধরে উপজেলার পার ভাঙ্গুরা  ইউনিয়নের পাটুলি পাড়া কবরস্থানের উত্তর পাশে (টেবুনিয়া- বাঘাবাড়ি মিনি বিশ্বরোড সংলগ্ন)  এলাকায় এ কর্মযজ্ঞ চলছে। মাটি পরিবহনে জন চলাচলের রাস্তায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা প্রশাসনের হস্তান্তর  কামনা করছেন।
জানা গেছে, পাড় ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপারা এলাকার ইউনুস নামক এক ব্যক্তির পুকুর সংস্কারের নামে আব্দুল গনি গং রা চুক্তি নেন। এক্ষেত্রে পুুকুর সংস্কার বা ভূমির স্তর পরিবর্তন করতে সরকারি নিয়ম নীতি থাকলেও অদৃশ্য শক্তির প্রভাবে সরকারি নিয়ম নীতি কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সপ্তাহখানেক ধরে স্কেভেটার মেশিন দিয়ে মাটি কেটে কুতুব গাড়ি যোগে বিভিন্ন জায়গায়  বিক্রয় করে আসছেন। মাটি বহনকারী বেপরোয়া কুতুবগাড়িএকদিকে পথচারীদের জীবন ঝকির মুখে ফেলছে অন্যদিকে পথঘাটে মাটি ফেলে তা চলাচলের অনুপযোগী করে চলছে। এই অবস্থা যেন দেখার কেউ নেই। ঘটনার বিষয়ে  পুকুরের মালিক ইউনুস পুকুর সংস্কারে কোন অনুমতি পত্র দেখাতে পারেননি।
প্রসঙ্গত, সম্প্রতি খান মরিচ ইউনিয়নের দুধ বাড়িয়া এলাকায় অনুমোতিবিহীন পুকুর সংস্কার করার অপরাধে মাসুদ রানা (আপেল) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে এক লক্ষ টাকা জরিমানার আদেশ দেন। পক্ষান্তরে উপজেলার পার ভাঙ্গুড়া  ইউনিয়নের পাটুলিরপাড়া এলাকায় অবৈধভাবে পুকুর সংস্কারের নামে সপ্তাহব্যাপী  মাটির বিক্রয় করলেও  স্থানীয়রা অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছে না মর্মে অভিযোগ রয়েছে।
ঘটনার বিষয়ে মাটি ব্যবসায়ী আব্দুল গণিকে  অনুমোদিত বিহীন পুকুরের মাটি বিক্রয় করার বিষয় জানতে চাইলে তিনি উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।
ঘটনার বিষয়ে সহকারী কমিশনার( ভূমি) মিজানুর রহমান বলেন, অনুমতি বিহীন পুকুরের মাটি বিক্রয় করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি  আব্দুল গণিকে প্রথমে মৌখিক ভাবে  নিষেধ করা হয়েছে। নিষেধ অমান্য করে তাদের ওই কার্যক্রম চলমান থাকলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com