1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

মসজিদের ইমামের কাছে যুবদলের দুই নেতার লাখ টাকা চাঁদা দাবি

Desk report
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

জামালপুর শহরের নতুন হাইস্কুল জামে মসজিদের ইমামের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি এবং তা না দেয়ায় লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে যুবদলের দুই নেতার বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন, জেলা যুবদলের সদস্য ও ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ কালু এবং একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা।

জানা গেছে, প্রায় ১৯ বছর ধরে ওই মসজিদে ইমামের দায়িত্ব পালন করছেন মাওলানা আলাউদ্দিন। গত ৫ আগস্টের পর মসজিদ পরিচালনা কমিটি পুনর্গঠন করা হলে সেখানে রাজনৈতিক পরিচয়ে অভিযুক্ত দুই নেতাকেও অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকেই তারা মসজিদে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছিল বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, মসজিদের একটি দোকান দখল করে সেটিকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার, মসজিদের আয়ের ভাগ দাবি, মুসল্লিদের সঙ্গে দুর্ব্যবহারসহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাউসারের নেতৃত্বে একটি দল মসজিদে গিয়ে ইমামের ওপর চাপ প্রয়োগ করে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি ইমামের মোবাইল ফোন নিয়ে তার ফেসবুক আইডি থেকে ‘ভুল বোঝাবুঝি’ উল্লেখ করে একটি পোস্ট দেওয়ানো হয় বলেও দাবি করেছেন ইমাম নিজেই।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তারেক চৌধুরী বলেন, অকথ্য ভাষায় গালাগালি করে বাঁশ নিয়ে মারতে এলে মুসল্লিরা প্রতিহত করে। আমি নিরাপত্তার জন্য সেখান থেকে বের হয়ে আসি। এখন প্রশ্ন—কার কাছে বিচার চাইব?

অভিযুক্ত জুয়েল রানা দাবি করেন, আমরা মসজিদে গিয়েছিলাম। ইমাম সাহেবের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি ভুল বোঝাবুঝি। অপর অভিযুক্ত হারুনুর রশিদ কালুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com