পীরগঞ্জে মাদক রাখার দায়ে দুই জন কে কারাদন্ড প্রদান।
ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মঙ্গলবার ৫ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ( ডিএনসির ) অভিযানে উপজেলার ৬ নং পীরগঞ্জ ইউনিয়নের দূর্গাপূর গ্রামের দরিমান আলী পুত্র বেল্লাল হোসেন (২৮), রাণীশংকৈল পৌরসভার কুন্ডপাড়া গ্রামের প্রদীপ কুমার দত্ত পুত্র পিংকু দত্ত (২৩), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার এর উপস্থিতি নিয়মিত মামলা রুজ্জু করা হয়েছে।
প্রসিকিউশন মামলার বাদী – ঠাকূরগাঁও জেলা কার্যালয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ-পরিদর্শক (এসআই) মো. শাকিলার রহমান ও তার সঙ্গীয় ফোর্স।
তথ্য সূত্রে জানা যায় মোট আলামত ৪২২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬০০০০/- টাকা আটক কৃত ব্যক্তির বাড়ী থেকে উদ্ধার ও জব্দ করা হয়েছে।
মাদকের ভয়াল গ্রাস থেকে সমাজকে রক্ষা ডিএনসির জোরালো প্রদক্ষেপ গ্রহণ করেছে।