1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিনামূল্যে মৎস্য চাষ সামগ্রী বিচরণ সরকারি রেট জানেন না কৃষি কর্মকর্তারা: লাখাইয়ে হারভেস্টার মালিকদের ‘অদৃশ্য হাতে’ পিষ্ট কৃষক পীরগঞ্জে চার মৎস্য চাষীর মাঝে বিনামূল্যে মৎস্য চাষ সামগ্রী বিতরণ প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি মাসুদ সাঈদী: পিরোজপুরে সড়ক পুনর্নির্মাণে জোর ময়মনসিংহ সদরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেহড়া-আজমতপুর দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক নির্যাতনঃ নাচোলে সাংবাদিকদের প্রতিবাদ সভা কলমাকান্দায় নিখোঁজের দুদিন পর ধানখেতে মিলল শিশুর খণ্ডিত মরদেহ মৎস্য উপকরণ বিতরণ নওগাঁর মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ধর্মীয় ও সাধারণ শিক্ষাঙ্গনে নৈতিক ধস ও যৌন নিপীড়ন আজ একটি সামাজিক ও প্রশাসনিক জরুরি অবস্থার ব্যবচ্ছেদ

পীরগঞ্জে চার মৎস্য চাষীর মাঝে বিনামূল্যে মৎস্য চাষ সামগ্রী বিতরণ

মোঃ আমিনুল হক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
 ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪ জন মৎস্যচাষীর মাঝে পুকুরে অক্সিজেন সরবরাহের ইলেকট্রিক যন্ত্রসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
২০২৫–২০২৬ অর্থবছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় পরিচালিত মৎস্য খামার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ বিতরণ করা হয়। উপকারভোগী মৎস্যচাষীদের মাঝে অক্সিজেন সরবরাহের ইলেকট্রিক যন্ত্রের পাশাপাশি ১০ কেজি চুন ও ১০ কেজি মাছের খাদ্য উপকরণ প্রদান করা হয়।
বুধবার (৬ মে) পীরগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার ও উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং চাষীদের আর্থিক উন্নয়ন সম্ভব। এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com