দিনাজপুরের ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, নিত্যপণ্যের উর্ধ্বগতি, বিদ্যুৎ সংকট, মাদক, চোরাচালান,সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ২৯ জুন সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান।আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ শাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার,আনসার ভিডিপি কর্মকর্তা মোছা. সাহারা বানু, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) প্রতিনিধি,ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মো.মানিক মন্ডল,বেদদিঘী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, খয়েরবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম হোসেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সুমঙ্গল কুমার রায়।এ সময় উপজেলার অন্যান্য কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।সভায় কমিটির সভাপতি আহমেদ হাছান ফুলবাড়ী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জননিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, নিত্যপণ্যের উর্ধ্বগতি, মাদক, চোরাচালান, মব-সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এবং জনস্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।