1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেলেন আবু হানিফ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা পত্নীতলায় ২০ পিস ট্যাপেন্টাডলসহ দুই খুচরা মাদক কারবারি গ্রেপ্তার সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেলেন আবু হানিফ

Desk report
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদারের লক্ষ্যে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুন) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে আবু হানিফকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি এখন থেকে দলীয় অবস্থান, নীতিগত সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ ও বক্তব্য উপস্থাপন করবেন।

আবু হানিফ দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। তিনি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি গণমাধ্যম সমন্বয়ক হিসেবেও তিনি দলের প্রচার ও যোগাযোগ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com