1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

মোঃ আখতারুজ্জামান তিতাস 
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩২৪ বার পড়া হয়েছে
রংপুরের গঙ্গাচড়া উপজেলার সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার ৪ তলা ভিত্তি বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও গঙ্গাচড়া উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রুহুল আমিন।
মাদ্রাসার সুপার মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা অধিদপ্তর রংপুরের নির্বাহী প্রকৌশলী রতীশ চন্দ্র সেন, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা মো. মোশারফ হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক খিতিস চন্দ্র রায়, আলমবিদিতর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ওবাইদুল ইসলাম বিএসসি, আলমবিদিতর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজার রহমান, সহসভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন বলেন, “গ্রামের শিক্ষার্থীদের শহরের শিক্ষার্থীদের মতো সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই। আজকের এই ভবন নির্মাণ শুধু একটি স্থাপনা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ। শিক্ষিত, দক্ষ ও মানবিক জনগোষ্ঠী গড়ে তুলতে আমাদের সবাইকে শিক্ষার উন্নয়নে এগিয়ে আসতে হবে। গঙ্গাচড়ার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে আমি অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবো।”
তিনি আরও বলেন, “যে জাতি শিক্ষায় এগিয়ে যায়, সে জাতিই উন্নয়ন ও সমৃদ্ধির পথে নেতৃত্ব দেয়। তাই নতুন প্রজন্মকে আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে সরকার, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
অনুষ্ঠানে  শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। পরে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com