1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হাওলাপুরী দরবার শরীফে আলোচনা সভা অনুষ্ঠিত

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে হাওলাপুরী দরবার শরীফের উদ্যোগে কেন্দুয়া পৌরশহরের চকপাড়াস্থ খানকা শরীফে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সভায় সভাপতিত্ব করেন হাওলাপুরী দরবার শরীফের গদীনশীন পীর হযরত মাওলানা সৈয়দ নঈমূল কুদ্দুছ আকবরী (মা.জি.আ.)।

​আলোচনা সভায় প্রধান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাওলাপুরী দরবার শরীফের একান্ত অনুসারী মজিবুর রহমান ভূইয়া মজনু, তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দরবার শরীফের অনুসারী জহিরুল ইসলাম ভূঞা (শাহীন) এবং নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গভীর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, শিক্ষা ও পথপ্রদর্শক আদর্শের নানা দিক নিয়ে বিশদ আলোচনা করেন। সভা থেকে আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে উদযাপনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

​উক্ত আলোচনা সভায় হাওলাপুরী দরবার শরীফের বিপুলসংখ্যক মুরিদান, আশেকান ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে মিলাদ মাহফিল এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com