1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

‎সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

‎এস এম এ রউফ
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

সুন্দরবনের নলিয়ান এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
‎​শনিবার (১৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। ​বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত খুলনার দাকোপ উপজেলার নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান। এসব এলাকা থেকে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার করার পাশাপাশি অবৈধ শিকার ও পাচারের অভিযোগে দুই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
‎​আটক ব্যক্তিরা হলেন—খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা শহিদুল গাজী (৪২) ও রসুল গাজী (২৩)।
‎​কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে অবৈধভাবে হরিণের মাংস সংগ্রহ ও পাচারের কথা স্বীকার করেছে। পরবর্তীতে উদ্ধারকৃত মাংস ও আটক দুজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগের নলিয়ান ফরেস্ট স্টেশনের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com