1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

অসুস্থ শিক্ষকের কাছে নিচে নেমে গেলেন প্রধানমন্ত্রী, তুলে দিলেন অবসর ভাতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

অসুস্থতার কারণে মঞ্চে উঠতে পারছিলেন না এক অবসরপ্রাপ্ত শিক্ষক। বিষয়টি নজরে আসতেই চেয়ার ছেড়ে মঞ্চ থেকে নিচে নেমে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ওই শিক্ষকের হাতে নিজেই তুলে দিলেন অবসর ভাতার অর্থ ও স্মারক।

আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে এ দৃশ্য দেখা যায়। প্রধানমন্ত্রীর এমন মানবিক আচরণে অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে অসুস্থ শিক্ষক শারীরিক দুর্বলতার কারণে মঞ্চে উঠতে না পারায় প্রধানমন্ত্রী তার আসন থেকে উঠে নিচে চলে যান। পরে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার সঙ্গে ওই শিক্ষকের হাতে অবসর ভাতা ও স্মারক তুলে দেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। কোনো ভোগান্তি থাকবে না। মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হতে হবে না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শিক্ষকদের বাস্তব অবস্থা আমরা একটা ভিডিওতে দেখেছি। আগে ঘুষ দিয়ে ভাতার টাকা নিতে হতো। আজ যত সহজে শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে, কিন্তু এত সহজ ছিল না। বিগত ফ্যাসিস্ট আ. লীগ সরকার লুটপাট করে অবসরের দুটি বোর্ড পঙ্গু করে রেখে গেছে।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com