1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ না মানায় বগুড়ায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ সিংড়ায় বিদ্যুতের ঝুলন্ত তার কেড়ে নিল খড় ব্যবসায়ীর প্রাণ প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা ইউএনওর তদন্তে প্রধান শিক্ষকের অনিয়মের প্রমাণ, গঠিত তদন্ত কমিটি পিরোজপুরে ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন গুলি চালিয়ে মগজ উড়িয়ে দেওয়া কোনোভাবেই ‘আত্মরক্ষা’ হতে পারে না: প্রসিকিউটর তামিম উল্লাপাড়ায় এনজিও পরিচালকের মরদেহ উদ্ধার Kazino güzgüsü: tez giriş və kəsintisiz oyun təcrübəsi আটঘরিয়ায় ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ওয়ার্ড উদ্বোধন ও কৃষকদের মধ্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ কুড়িগ্রামে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ

আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জামায়াতের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হত্যার উদ্দেশ্যে অতর্কিত ও বর্বরোচিত হামলার অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এ ঘটনায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের দায়ী করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, শনিবার (১৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া শহরের ছয় রাস্তা মোড়ে জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টে থাকা অবস্থায় মুফতি আমির হামজা হামলার শিকার হন। তার অভিযোগ, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হকিস্টিক ও ইট-পাটকেল দিয়ে গাড়িবহরে হামলা চালান।

গোলাম পরওয়ারের দাবি, এ হামলায় আমির হামজা, তার পরিবারের সদস্য ও সফরসঙ্গীসহ সাতজন আহত হয়েছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর পুলিশের উপস্থিতিতে এ ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘এমপি আমির হামজা আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে উসকানিমূলক বক্তব্য ও সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে অবহিত করেছিলেন। তা সত্ত্বেও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয় ও নীরব ভূমিকা অত্যন্ত দুঃখজনক। পুলিশ প্রশাসন যদি সময়মতো কঠোর ও সতর্ক ভূমিকা পালন করতো, তবে সন্ত্রাসীরা এমন দুঃসাহস দেখাতে পারত না।’

বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত গণঅধিকার পরিষদের চিহ্নিতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে আহত সবার দ্রুত সুস্থতা কামনা করেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com