1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ না মানায় বগুড়ায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ সিংড়ায় বিদ্যুতের ঝুলন্ত তার কেড়ে নিল খড় ব্যবসায়ীর প্রাণ প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা ইউএনওর তদন্তে প্রধান শিক্ষকের অনিয়মের প্রমাণ, গঠিত তদন্ত কমিটি পিরোজপুরে ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন গুলি চালিয়ে মগজ উড়িয়ে দেওয়া কোনোভাবেই ‘আত্মরক্ষা’ হতে পারে না: প্রসিকিউটর তামিম উল্লাপাড়ায় এনজিও পরিচালকের মরদেহ উদ্ধার Kazino güzgüsü: tez giriş və kəsintisiz oyun təcrübəsi আটঘরিয়ায় ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ওয়ার্ড উদ্বোধন ও কৃষকদের মধ্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ কুড়িগ্রামে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ

বেরোবি শাখা তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ

রাকিবুল হাসান মুন্না 
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার ২০২৬-২৭ কার্যকালের নতুন নেতৃত্বে এসেছেন শুভ কর্মকার ও রুশাইদ আহমেদ। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী শুভ কর্মকার এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুশাইদ আহমেদ।
সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ কার্যকালের জন্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে শুভ কর্মকার ও রুশাইদ আহমেদকে মনোনীত করা হয়েছে। একই সঙ্গে আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী শাখাটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর পাঠানোর জন্য নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন নেতৃত্বকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ লেখকদের মধ্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের লেখালেখিতে উৎসাহিত করা, তরুণ লেখকদের সৃজনশীলতা বিকাশ এবং বিভিন্ন লেখালেখি ও সাহিত্যভিত্তিক কার্যক্রম জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নবনিযুক্ত সাধারণ সম্পাদক রুশাইদ আহমেদ বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণ শিক্ষার্থীদের লেখালেখি ও বুদ্ধিবৃত্তিক চর্চার যে সংস্কৃতি দেশের শিক্ষাঙ্গনে সৃষ্টি করেছে, সেটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উৎসাহী ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে আমরা সচেষ্ট থাকব। আমি আশা করি, সবাই সম্মিলিতভাবে কাজ করে সংগঠনকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।”
নবনিযুক্ত সভাপতি শুভ কর্মকার বলেন, “তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমার জন্য আনন্দের পাশাপাশি একটি বড় দায়িত্বও। আমি একা নই, সবাইকে সঙ্গে নিয়ে ফোরামকে আরও সুন্দর ও সক্রিয়ভাবে এগিয়ে নিতে চাই।”
তিনি আরও বলেন, “তরুণদের লেখনী, চিন্তা ও সৃজনশীলতাকে আরও এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করব। এ ক্ষেত্রে সবার সহযোগিতা ও পরামর্শ সবসময় প্রত্যাশা করি।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com