1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

পিরোজপুরে ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
পিরোজপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে পার্কটির সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
প্রকল্পের উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ২৫ হাজার টাকা। এর অর্থবছর ২০২৪-২০২৫।
প্রকল্পের তথ্য অনুযায়ী, পিরোজপুর জেলা পরিষদের বাস্তবায়নে প্রকল্পটির কাজ সম্পন্ন হবে। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মেসার্স খান ট্রেডার্স, যার স্বত্বাধিকারী জহিরুল ইসলাম।
ডিসি পার্কটি পিরোজপুর শহরের অন্যতম পরিচিত বিনোদনকেন্দ্র। সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন হলে পার্কটির পরিবেশ আরও আকর্ষণীয় ও দর্শনার্থীবান্ধব হবে বলে আশা করা হচ্ছে।
জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে গতি আনতে উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com