1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নতুন ব্যবহারকারীদের জন্য ক্যাসিনো গাইড: প্রথম সেশনের আগে কি যাচাই করবেন KingHills Casino UK mobile app review: seamless gaming experience at your fingertips টিকার পরও ভয়াবহ হাম, প্রশ্নের মুখে ব্যবস্থাপনা রিহ্যাব সেন্টারের নামে ভয়ংকর ফাঁদ সম্পত্তির লোভে মুক্তিযোদ্ধা-শিল্পপতি পিতা বন্দি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ডাকা হয়নি গাজী নজরুলকে অস্ত্র হাতে মহড়া দেওয়া সেই ছাত্রদল নেতাকে ছেড়ে দিলো পুলিশ, থানা ঘেরাও অফিস করছেন দুদকের নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি Explore the safety of Online Pokies NZ: Protecting your deposits and withdrawals

অফিস করছেন দুদকের নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার

Desk report
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

১৬৬ দিন পর নতুন নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অষ্টম কমিশন। বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অফিস শুরু করেন নবনিযুক্ত চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

এর আগে, মঙ্গলবার (১৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কমিশনের তিন সদস্য। নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, নতুন নেতৃত্বে দুদকের অনুসন্ধান, তদন্ত ও মামলা পরিচালনাসহ দুর্নীতি দমন কার্যক্রমে আরও গতি আসবে। দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ, অনুসন্ধান-তদন্তে গতি এবং সংস্থাটিকে আরও শক্তিশালী ও গতিশীল করাই এখন নতুন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ।

গত ৩ মার্চ দুদকের আগের চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করেন। দীর্ঘ সাড়ে পাঁচ মাস শূন্য থাকার পর নতুন চেয়ারম্যান ও কমিশনাররা দুদকের দায়িত্ব গ্রহণ করলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com