1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

সিংগাইরে মদ্যপানে নিহত – ১

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩৮১ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সিংগাইরে অতিরিক্ত মদ্যপানে অনিক(২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু,আলামিন(২০) ও দ্বীপ(১৯) নামের অপর ২ জন গুরুতর অসুস্থ্য হয়েছে বলে জানা গেছে।

শনিবার(৭ অক্টোবর) উপজেলার সিংগাইর পৌরসভার আংগারিয়া কালিমন্দির সংলগ্ন মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত অনিক ওই এলাকার মৃত.লাবু মিয়ার ছেলে ও অসুস্থ্য আলামিন আজিমপুর গ্রামের জিন্নত আলীর ছেলে ও দ্বীপ আংগারিয়া বেপারিপাড়া মহল্লার কালার ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়,শুক্রবার বিকাল ৪ টার দিকে অনিক বন্ধুদের নিয়ে মদ্যপান করে। এতে অনিকসহ দু,জনই গুরুতর অসুস্থ্য হন। পরে অবস্থার অবনতি দেখে বাড়ির লোকজন অনিককে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতাল,আলামিন ও দ্বীপকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকালে এনাম ক্লিনিকে অনিকের মৃত্যু হয়। আলামিন ও দ্বীপ চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com