উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন যে, পবিত্র কুরআনে মহান আল্লাহ আমাদেরকে অনেকবার নামাজের পাশাপাশি যাকাতের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো যাকাত। তাই যাদের উপর যাকাত আদায় ফরজ হয়েছে, তাদেরকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। তিনি আরও বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও ইসলামিক ফাউণ্ডেশন সরকারের প্রতিনিধি হিসেবে যাকাতের অর্থ সংগ্রহ করছে। তিনি যাদের জন্য যাকাত ফরজ তাদের প্রত্যেককে তাদের প্রদানকৃত যাকাতের একটি অংশ ইসলামিক ফাউণ্ডেশনের মাধ্যমে প্রদান করার জন্য উদাত্ত আহ্বান জানান। ইসলামিক ফাউন্ডেশনে জমাকৃত যাকাতের এই অর্থ পরবর্তীতে দারিদ্র্য বিমোচনসহ অন্য উপযুক্ত খাতে বন্টন করা হবে।