আজ শুক্রবার (০৫ এপ্রিল) দিনাজপুর জেলার পার্বতীপুর শহর সন্নিকটস্থ তাজ রাইস মিলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে ১০ টি ইউনিয়নে ইফতার, দোয়া মাহফিল ও মতবিনিময় সম্পন্ন হয়।
আজকের তাজ রাইস মিলে অনুষ্ঠেয় আলোচনা সভায় পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন, পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পার্বতীপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন স্বপন ও আরো অনেক নেতা কমী।উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ রাজা,মজিবর রহমান, মুজাহিদুল ইসলাম সোহাগ, ওয়াদুদ আলী শাহ্ ও একরামুল হক প্রমুখ।এসময় চেন্নাইতে চিকিৎসা রত সাবেক মন্ত্রী এলাকার আট বারের সাংসদ এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার কে মোবাইল ফোনে যুক্ত করে সকল উপস্থিতিদের বক্তব্য শোনান উপজেলা চেয়ারম্যান।
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। উক্ত সভায় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।